বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া সরকারি কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর টাউনহলের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
এতে বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম হানিফ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মহিউদ্দিন আকাশ, শরিফ খান ও সরকারি কলেজের শিক্ষার্থী সৈকত প্রমুখ। নগরীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: রামগড়ে ৫ নারীকে শ্লীলতাহানির দায়ে দুই যুবকের ২ মাসের জেল
মানববন্ধনে তারা আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, ‘একটি স্বাধীন দেশে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা হতাশাজনক। দেশে আইন থাকা সত্বেও আইনকে নিজের হাতে তুলে নিয়ে বিচার বহির্ভূত এ ধরণের হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের ছাত্রসমাজ মেনে নেবে না।’
ইত্তেফাক/নূহু

