ট্রাম্পের মন্তব্যকে হুমকি মনে করেন ইউক্রেনের সাবেক রাষ্ট্রদূত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০৫:৫৭

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মন্তব্যকে হুমকি হিসেবে মনে করছেন ইউক্রেনের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যারি ইয়োভানোভিচ।

 

ট্রাম্প বলেছিলেন, কোনও একটা সমস্যার মধ্য দিয়ে যেতে হবে ইয়োভানোভিচকে। প্রেসিডেন্টের অভিশংসন তদন্তের অংশ হিসেবে কংগ্রেস কমিটির কাছে দেওয়া স্বাক্ষ্যে একথা জানিয়েছেন ওই সাবেক রাষ্ট্রদূত। গোপনে নেওয়া ওই সাক্ষ্যের প্রথম পা্লুলিপি সোমবার প্রকাশ করেছে ডেমোক্র্যাটদের কমিটি।

আরো পড়ুন : প্রবাসীদের অনলাইনে ভোটার হওয়ার কার্যক্রম শুরু

গতকাল সেটি জনসম্মুখে প্রকাশ করার কথা। ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে গত ২৫ জুলাইয়ের ফোনালাপে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্তের কথা বলে বিপাকে প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করেন। গত ৩১ অক্টোবর কংগ্রেসে ভোটাভুটিতে এই সংক্রান্ত প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাশ হয়। -রয়টার্স

 

ইত্তেফাক/ইউবি