পাকিস্তান বাহিনীর মর্টার শেলের হামলা, ২ ভারতীয় সেনা নিহত

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০৭:৫৯

ফের উত্তপ্ত কাশ্মীর সীমান্ত। নিয়ন্ত্রণরেখায় ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ফের সংঘর্ষের খবর পাওয়া গেছে। শুক্রবার ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় লাইন অব কন্ট্রোল বরাবর হামলা চালায় পাকিস্তানি বাহিনী। আচমকা এই হামলায় নিহত হন ২ ভারতীয় সেনা, আহত আরও তিন জন।  

ভারতীয় কর্তৃপক্ষ জানায়, এলওসি বরাবর ভারতীয় বাহিনীরা কাজ করছিল। এসময় আচমকা হামলা চালায় পাকিস্তান। 

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেন, শুক্রবার সকাল ১১টা নাগাদ পুঞ্চ জেলার গুলপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে বিনা প্ররোচনায় মর্টার-হামলা করে পাকিস্তানি সেনা। 

তিনি আরও বলেন, মর্টার শেলের হামলায় ভারতীয় ২ সেনা নিহত এবং আরও ৩ জন আহত হন।  আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভি, ইন্ডিয়া টুডে।

ইত্তেফাক/এসআর