অস্ট্রেলিয়ার দাবানল: ক্যানবেরায় সর্বোচ্চ সতর্কতা জারি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯

অস্ট্রেলিয়ার রাজধানী অঞ্চলের কাছে আগুনের বিস্তৃতি ঘটায় ক্যানবেরায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া ও ধুলায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির পূর্বাঞ্চল। 

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া রাজধানী অঞ্চলের প্রায় ৫৫ হাজার হেক্টর জমিতে দাবানলের আগুনের বিস্তৃতি ঘটেছে। এই বিষয়ে রবিবার অস্ট্রেলিয়া রাজধানী অঞ্চলের মুখ্যমন্ত্রী এন্ড্রু বার বলেন, সামনের বেশকিছু দিন, সম্ভবত কয়েক সপ্তাহ আমাদের আগুন প্রতিরোধে চেষ্টা চালিয়ে যেতে হবে।    

এদিকে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে। রাজ্যটিতে বেশ কিছু ঘড়-বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।  

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার রাতে নিউ সাউথ ওয়েলস এবং রাজধানী অঞ্চলে বৃষ্টি হতে পারে তবে বজ্রপাতের কারণে দাবানল আরো বাড়তে পারে। 

গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া দাবানলে এই পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। এছাড়াও এই দাবানলে পুড়ে গেছে দেশটির এক কোটি ত্রিশ লাখ একর জমি।

ইত্তেফাক/এআর