ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যদি তার সরকার গত ৭০ বছরের মতো একই পথ ও গতি অনুসরণ করত, তবে অনুচ্ছেদ ৩৭০, তিন তালাক ও অযোধ্যা মন্দির-মসজিদ বিরোধ এবং বাংলাদেশের সঙ্গে সীমান্ত বিরোধ সমাধান হত না।
তিনি আজ লোকসভায় রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে বিতর্কের জবাব দিতে কংগ্রেসকে কটাক্ষ করে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এনডিএ সরকারের লক্ষ্য হচ্ছে গতি ও মাপকাঠামো, সংকল্প এবং সিদ্ধান্ত গ্রহণ, সংবেদনশীলতা এবং সমাধান। জাতি একটি নতুন মানসিকতা নিয়ে কাজ করতে চেয়েছিল, এ কারণেই আমরা সরকারে আছি।’
কংগ্রেসকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘আমরা যদি আপনাদের পথ অনুসরণ করতাম তবে তিন তালাক এখনো মুসলিম নারীদের শোষণ করত। কিশোরী ধর্ষণকারীদের ফাঁসি দেয়ার একটি আইন হত না। আমরা যদি আপনার মতো কাজ করতাম তবে রাম জন্মভূমি বিতর্কিত এখনও চলতো, করতারপুর করিডোরটি কখনই নির্মাণ হত না।’
ইত্তেফাক/আরকেজি

