করমর্দনে দ্রুত ছড়াতে পারে করোনা ভাইরাস। এই শঙ্কায় প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে পা দিয়ে অভিবাদন জানাতে দেখা গেছে চীনে। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে।
মারিনা রুদিয়াক নামের এক নারী এই ভিডিওটি পোস্ট করেছেন টুইটারে। যেখানে দেখা যাচ্ছে, মাস্ক পরিহিত এক চীনা ব্যক্তি প্রাইভেটকার থেকে নামছেন। তিনি নামার পর এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। ওই ব্যক্তি কার থেকে নামা ব্যক্তির কাছে আসতেই করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু গাড়ির ওই ব্যক্তি হাত না বাড়িয়ে নিজের পা বাড়িয়ে দেন। পরে তারা পায়ের সঙ্গে পা স্পর্শ করে অভিবাদন জানান। এভাবে ওই পথে তার সঙ্গে যত ব্যক্তির দেখা হয়, সবার সঙ্গেই তিনি একইভাবে পা বাড়িয়ে দেন। ভিডিওটিতে ক্যাপশনে লেখা কি করতে হবে যদি করমর্দন না করা যায়?
তবে ভিডিওটি চীনের কোন জায়গা থেকে নেয়া সেটি নিশ্চিত না হলেও উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি বলে নেটিজেনরা অভিনব এই অভিবাদনের নাম দিয়েছেন ‘উহান শেক’।
What to do if you can't shake hands? #coronavirus #creativity #china pic.twitter.com/MZ5aginwdD
— Marina Rudyak 卢玛丽 (@RudyakMarina) February 28, 2020
সোমবার পর্যন্ত সারাবিশ্বে ৩ হাজার ১২৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ৯০ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে ৪৮ হাজার মানুষ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। ইন্ডিয়ান টাইমস।
ইত্তেফাক/এআর

