টয়লেট টিস্যু সংকটে অস্ট্রেলিয়ায় নারীদের মধ্যে হাতাহাতি

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১২:৪০

প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কে বিশ্ব। এনিয়ে বিশ্বে ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। তেমনি করোনা আতঙ্কে  অস্ট্রেলিয়ার বিভিন্ন বাজারে টয়লেট টিস্যুর ঘাটতি দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে  রীতিমতো আতঙ্কে ভুগছেন অনেক অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়াবাসীর কাছে টয়লেট পেপার হয়ে উঠেছে সবচেয়ে আরাধ্য সামগ্রীগুলোর একটি।  এ নিয়ে এবার হাতাহাতিতে জড়িয়ে পড়লেন অস্ট্রেলিয়ান কয়েকজন নারী। অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে সম্প্রতি এমনটি বলা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়,  সিডনির উলওর্থস নামের একটি দোকানে এই হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক ট্রলি ভর্তি টয়লেট টিস্যু নিয়ে যাচ্ছিলেন মা ও মেয়ে। তখন এক নারীর সঙ্গে তাদের হাতাহাতি হয় । হাতাহাতির সময় ওই নারী বলছিল আমার একটি মাত্র প্যাকেট চাই।

 এই ঘটনার পর উলওর্থ দোকানটিতে একজন ক্রেতার কাছে চারটির বেশি টয়লেট টিস্যু বিক্রি করা বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে এমনই আরেকটি ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে অস্ট্রেলিয়ান পত্রিকাগুলোতে। যেখানে একজন পুরুষের সঙ্গে টয়লেট টিস্যু নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এক নারী। তবে ওই ঘটনায় কেউ আহত হননি।

This is the end ! #toiletpaperpanic #coronavirus pic.twitter.com/KuB6htHoE2

— (@ThierryJFT) March 7, 2020

ইত্তেফাক/এআর