ভারতে লকডাউনের সময় বাড়ছে ৩০ এপ্রিল পর্যন্ত!

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২০:২৪

করোনা ভাইরাসে বিস্তার ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। দেশটিতে করোনার মহামারি রোধে লকডাউনের মেয়াদ বাড়াতে সম্মতি দিয়েছে ভারত সরকার প্রধান নরেন্দ্র মোদি। এমনটি জানিয়েছে রয়টার্স, এনডিটিভিসহ বেশ কিছু গণ মাধ্যম। এই লক ডাউন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে বলে খবরে বলা হয়।

এর আগে শনিবার দেশটিতে লকডাউনের মেয়াদ বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছেন ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে আলাপকালে লকডাউনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব আসে। সেই প্রস্তাবেই মূলত একমত হয়েছেন মোদি। বৈঠকে পাঞ্জাব, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থান-সহ প্রায় ১২টি রাজ্য প্রধানরা আলোচনা করেন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, আপাতত দুই সপ্তাহের লকডাউন বাড়ানো হতে পারে ভারতে। তা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে বলেও খবরে জানা যায়। 

তবে এরপর লকডাউন পরবর্তিতে আরো বাড়ানো হবে কি না, তা অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আর সরকারি ভাবে এই ঘোষণা শনিবার সন্ধ্যা কিংবা রবিবার সকালে আসতে পারে। 

আরও পড়ুন: স্পেনে মৃতের সংখ্যা কমছে, নতুন করে প্রাণ গেল ৫১০

বৈঠক শেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, প্রধানমন্ত্রী লকডাউনের মেয়াদবৃদ্ধির সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এখন বিশ্বের অন্য উন্নত দেশগুলর তুলনায় ভারতের পরিস্থিতি নিয়ন্ত্রণে। কারণ আমরা দ্রুত লকডাউউনে গিয়েছি। 

আন্তর্জাতিক জরিপ সংখ্যা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬০০ জন। মারা গেছেন ২৪৯ জন। সুস্থ হয়েছেন ৭৭৪ জন। এখন পর্যন্ত দেশটির ১ লাখ ৮৯ হাজার ১১১ জনের করোনা টেস্ট করা হয়েছে।


ইত্তেফাক/আরআই