কোভিড-১৯ করোনা ভাইরাসের ভয়াল থাবায় কাঁপছে বিশ্ব। ভারতেও প্রতিদিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দেড় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর একদিনে মৃত্যু হয়েছে ৪০ জনের।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৫৬ জনে। এ পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। আর আক্রান্তদের মধ্যে ২ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে উঠেছেন। এদিকে সোমবার থেকে কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করেছে ভারত সরকার।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে মহারাষ্ট্রে। এ রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০৩ জন। মাহরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২২৩ জনের।
দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২০০৩ জন। এছাড়া গুজরাতে ১৮৫১, রাজস্থানে ১৪৭৮, তামিলনাড়ুতে ১৪৭৭, মধ্যপ্রদেশে ১৪৮৫, উত্তরপ্রদেশে ১১৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে তেলঙ্গানায় আক্রান্ত ৮৭৩ জন, অন্ধ্রপ্রদেশে ৭২২ জন।
আরও পড়ুন: মাস্ক পরবে না ছেলে, গলা টিপে হত্যা করলো বাবা
এদিকে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৯ জন। আর মৃত্যু হয়েছে ১২ জনের। কেরলের ৪০২ জন করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন ২৭০ জন। জম্মু-কাশ্মীরে এখনও পর্যন্ত ৩৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ৫ জনের।
ইত্তেফাক/আরআই

