জোট সরকার গঠনে পার্লামেন্টেরও সম্মতি পেলেন নেতানিয়াহু

আপডেট : ০৮ মে ২০২০, ১০:০০

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার তীব্র প্রতিদ্বন্দ্বী বেনি গন্তসের সঙ্গে জোট সরকার গঠনে পার্লামেন্টেরও সম্মতি পেয়েছেন। এর আগে দেশটির শীর্ষ আদালতও সম্মতি দিয়েছিল।

নেতানিয়াহু সরকার গঠনে চলতি সপ্তাহে গন্তসের সঙ্গে চুক্তি করেছিলেন। চুক্তি অনুযায়ী, নেতানিয়াহু ১৮ মাস প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এরপর প্রধানমন্ত্রী হবেন বেনি গন্তস।

জোট সরকারের প্রস্তাবটি গতকাল পার্লামেন্টে ৭১-৩৭ ভোটে পাশ হয়। এর ফলে এ দুই নেতার মধ্যে ক্ষমতা নিয়ে এক বছরের বেশি সময় ধরে যে টানাপোড়েন চলছে, তা সুরাহার একটি পথ তৈরি হলো বলে ধারণা করা হচ্ছে।

আগামী ১৩ মে জোট সরকারের শপথ অনুষ্ঠিত হবে। —আলজাজিরা

ইত্তেফাক/এমআর