পাকিস্তানের মন্ত্রীর হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন মার্কিন এক তরুণী। ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ঐ তরুণী জানান, ২০১১ সালে পাকিস্তানের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর রহমান মালিক তাকে ধর্ষণ করেন। শুধু তাই নয়, সেই সময় ক্ষমতাসীন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তার গায়ে হাত তোলেন বলেও দাবি করেন।
এসব অভিযোগ করা মার্কিন তরুণী সিন্থিয়া ডি রিচি ফেসবুক লাইভে এসে বলেন, ‘২০১১ সালে পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রহমান মালিক আমাকে ধর্ষণ করেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আরো একবার বলছি, রহমান মালিক আমাকে ধর্ষণ করেছেন।’
এরপর ফেসবুক পোস্টে সিন্থিয়া জানান, ২০১১ সালে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। সে সময় ভিসা নিয়ে কথা বলতে রহমান মালিকের বাসভবনে যান তিনি। সেখানে তাকে ঘুমের ওষুধ মেশানো পানি খেতে দেওয়া হয়। পরে রহমান মালিক তাকে ধর্ষণ করেন।
এছাড়া ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তার গায়ে হাত তোলেন বলেও দাবি করেন সিন্থিয়া।
পাকিস্তানি বাহিনীর সঙ্গে সিন্থিয়া ডি রিচি। ছবি: সংগৃহীত
সে সময় তিনি কেন অভিযোগ করেননি, এমন প্রশ্নে মার্কিন তরুণী জানান, সে সময় পাকিস্তানে পিপলস পার্টির (পিপিপি) সরকার ছিল। তাকে কেউ সাহায্য করবে না ভেবে এ নিয়ে মুখ খোলেননি।
নিরপেক্ষ তদন্ত হলে সে সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণ তুলে ধরবেন বলে জানিয়েছেন সিন্থিয়া ডি রিচি। তিনি টুইটারে জানান, বর্তমানে তাকে পিপিপি নেতারা হুমকি দিচ্ছেন।
২০০৯ সালে পর্যটক হিসেবে প্রথম পাকিস্তানে পা রাখেন সিন্থিয়া। সম্প্রতি এক পাকিস্তানি নাগরিকের সঙ্গে বাগদান হয়েছে তার। হবু স্বামীই তাকে সত্য ঘটনা সামনে আনতে উৎসাহ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে ইসলামাবাদে বসবাস করছেন সিন্থিয়া। সেখানে চিত্রনির্মাতা ও লেখক হিসেবে কাজ করেন তিনি। ইংরেজির পাশাপাশি উর্দু এবং পাঞ্জাবিও বলতে পারেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও স্বরাষ্ট্রমন্ত্রীর রহমান মালিক। ছবি: সংগৃহীত
বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিন্থিয়া। তার পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আগ্রহ রয়েছে।
এদিকে ধর্ষণের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সাবেক মন্ত্রী রহমান মালিক। শনিবার তার মুখপাত্র এক বিবৃতি বলেন, ‘এসব অভিযোগের কোনও সত্যতা নেই। রহমান মালিকের ভাবমূর্তি নষ্ট করতে এ ধরনের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। কারো ইন্ধনে তিনি এসব বলছেন। ’
অন্যদিকে, সিন্থিয়ার গায়ে হাত তোলার কথা অস্বীকার করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও। সূত্র: ইন্ডিয়া টুডে, পাকিস্তানি নিউজ চ্যানেল এআরওয়াই
#ZardarisFilthyPPP keeps threatening me. Why? Because they know that over the years I have been raped/assaulted by men in the highest ranks of PPP. They don't want the world to know.
— Cynthia D. Ritchie (@CynthiaDRitchie) June 5, 2020
I have decided to go live on facebook in approximately 30 minutes & continue to tell my story.
ইত্তেফাক/জেডএইচ

