প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত ভ্যাকসিন এ বছরই সরবরাহ করা হতে পারে বলে জানিয়েছেন ব্রিটেনের ভ্যাকসিন টাস্কফোর্স প্রধান কেট বিংহাম। তিনি জানিয়েছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং জার্মানির করোনার ভ্যাকসিন এই বছরের শেষে প্রস্তুত হতে পারে।
ইতোমধ্যেই বিশ্বে সর্বপ্রথম করোনা ভাইরাসের সফল ভ্যাকসিন তৈরির দাবি করেছে রাশিয়া। যদিও সেই ভ্যাকসিনের কার্যকারিতে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বহু দেশ । এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও রাশিয়ার কাছে এ ব্যাপারে তথ্য চেয়ে পাঠিয়েছে।
ব্রিটেনের ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান কেট বিংহাম অক্সফোর্ড বলেন, যদি সবকিছু ঠিকঠাক হয় তবে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও জার্মান সংস্থা বায়োএনটেকের ভ্যাকসিনের রেজিস্ট্রেশন এ বছরই হয়ে যাবে। এ বছরের মধ্যেই ভ্যাকসিনগুলো সরবরাহও করা হবে।
এদিকে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো ভ্যাকসিনের জন্য ক্রমবর্ধমানভাবে কাজ করে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন যে ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রে করোনায় ভ্যাকসিন পাওয়া যাবে। দ্য টেলিগ্রাফ।
ইত্তেফাক/এআর

