সুইডেনে কোরআন পোড়ানোকারীরা 'আধুনিক বর্বর': তুরস্ক  

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৯:৫০

সুইডেনে যারা কোরআন পুড়িয়েছে তারা 'আধুনিক বর্বর', তাদের 'আদিম মানসিকতা'। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র রবিবার এই  মন্তব্য করেছেন। 

ইব্রাহিম কালিন এক টুইট বার্তায় বলেছেন, তারা নির্লজ্জভাবে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনকে ইউরোপের মাঝে পোড়ায়। এরপর তারা  যুক্তি, স্বাধীনতা এবং ন্যায়বিচারের দৃষ্টান্ত হিসাবে দাবি করে। 

এছাড়া তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোরআন পোড়ানোর তীব্র নিন্দা জানানো হয়।  

গত শুক্রবার মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে সুইডেনের দক্ষিণ প্রান্তে অবস্থিত মালমো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  শহরটিতে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনাও ঘটেছে।

জানা যায়, রাসমুস পলদান নামে একজন কট্টরপন্থী নেতার সুইডেনের মালমো শহরে একটি বৈঠক করার কথা ছিল। কিন্তু, তাকে সেই বৈঠক করতে দেওয়া হয়নি।

আবার কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানায়, মালমো শহরে তিনি যাতে বৈঠক করতে না পারেন তাই তাকে আটক করেছিল পুলিশ। এর জেরে তার অনুগামীরা কোরআন পুড়িয়ে প্রতিবাদ দেখায় বলে অভিযোগ। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে পড়ে শহরটি। আনাদোলু।

 

ইত্তেফাক/এসআর