সব ব্যালট গণনা না হলে নির্বাচন শেষ হচ্ছে না: ট্রাম্পের জয় নিয়ে বাইডেন

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৬:১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করার পর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, সবগুলো ব্যালট গণনা না করা পর্যন্ত নির্বাচন শেষ হচ্ছে না। আর বর্তমানে আমাদের অবস্থানও সন্তোষজনক। উইসকনসিন এবং মিশিগানে বিষয়টিও ভালো লেগেছে। 

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, আমরা শুধু জিতিনি, বড়ো ব্যবধানে জিতেছি। আমরা সব জিতেছি। আমরা বড়ো উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছি।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত, সোনার হরিণ ২৭০ ইলেক্টোরাল ভোটের দিকে তাকিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও বাইডেন। ফক্সনিউজের জরিপে জানানো হয়েছে, এখন পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৩৮ ইলেক্টোরাল ভোট আর অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৩ টি ইলেক্টোরাল ভোট। এতে বাইডেনের প্রেসিডেন্ট পদ নিশ্চিত করতে দরকার আর ৩২ টি ইলেক্টোরাল ভোট।

আরও পড়ুন:ট্রাম্পের জয়ী হওয়ার ঘোষণায় 'চরম বিরক্ত' রিপাবলিকানরা

নির্বাচনী রাতে ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তৃতায় জো বাইডেন বলেন, আমরা জয়ের পথে রয়েছি বলে আমরা বিশ্বাস করি। সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এএনআই।

ইত্তেফাক/আরআই