চীনে পলিথিন কারখানায় বিষ্ফোরণ, নিহত ৭

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১২:৪৫

উত্তর চীনের হুবেই প্রদেশের একটি পলিথিন কারখানায় বিষ্ফোরণে ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। 

 শুক্রবার স্থানীয় সরকারের সূত্র এ কথা জানায়।

জানা গেছে, হুবেই প্রদেশের উজি জেলায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এই বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এর পরেই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। বিষ্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।

ইত্তেফাক/এআর