পাকিস্তান ও সৌদির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না ইসরাইলের  

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৫:৩৪

মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে স্বাভাবিক করার লক্ষ্য ইসরাইলের নেই। বুধবার  এমনটি দাবি করেছেন ইসরাইলের আঞ্চলিক সহযোগিতা বিষয়কমন্ত্রী ওফির আকুনিস । 

এ বিষয়ে আকুনিস  বলেন, মধ্যপ্রাচ্যের আরেকটি দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে ইসরাইল তবে এটি সৌদি না। এছাড়া পূর্বের আরেকটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরাইল তবে এটি পাকিস্তান নয়ু। 

চলতি বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৪টি দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরাইল। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো।

ইত্তেফাক/এআর