সিরিয়ায় সেনা বহনকারী বাসে আইএস'র হামলা , নিহত ৩৭  

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০৭:৩৯

সিরিয়ায় সেনা বহনকারী একটি বাসে ইসলামিক স্টেট গ্রুপ বা আইএস জঙ্গিদের হামলায় কমপক্ষে ৩৭ সেনা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,  দেইর আল-জুর প্রদেশে বুধবার এই হামলা চালানো হয়। এই হামলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে  হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে  যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই হামলার জন্য আইএসকে দায়ী করছে ।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয় যে, পরিকল্পিতভাবে আইএস জঙ্গিরা সেনা বহনকারী তিনটি বাসকে টার্গেট করে হামলা চালায় । এদিকে বার্তা সংস্থা রয়টার্সও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে বাসগুলোতে সিরিয়ান সেনারা ছিলেন।   

ইত্তেফাক/এআর