চীনে আসন্ন নববর্ষকে সামনে রেখে জিয়াংসি প্রদেশের নাংচাং শহরের এক ইস্পাত কোম্পানি কর্মীদের বোনাস দিতে নোটের পাহাড় বানিয়েছে। উৎসবে বোনাসের প্রচলন কমবেশি সব দেশে থাকলেও বোনাস দিতে নোটের পাহাড় বানানো এটিই প্রথম। কর্মীদের মধ্যে কোম্পানিটি বোনাস হিসেবে বিতরণ করবে ৪৪ মিলিয়ন ডলার।
চীনা সংবাদমাধ্যম সাংহাইস্টের মতে, কোম্পানির পাঁচ হাজার কর্মীদের দেওয়া বোনাসের পরিমাণ চীনের টাকায় ৩০ কোটি ইউয়ান, যা বাংলাদেশী টাকায় প্রায় ৩৭০ কোটি টাকা। জনপ্রতি পাবেন ষাট হাজার ইউয়ান।
আরো পড়ুন: বদলগাছীতে নিজ ঘরে যুবককে কুপিয়ে হত্যা
চীনা প্রাচীন নববর্ষের এই উৎসব বসন্ত উৎসব নামেও পরিচিত। উৎসবকে সামনে রেখে দেশটির বেশির ভাগ কোম্পানিই তাদের কর্মীদের বর্ষশেষের বোনাস হস্তান্তর করতে ইতিমধ্যে প্রস্তুত।
একজন কর্মচারী তার প্রতিক্রিয়ায় বলেন ‘তারা কিভাবে এই বোনাসের টাকা খরচ করবেন।’
ইত্তেফাক/অনি/নূহু

