গ্যালারিতে অন্ধ ছেলের জন্য মায়ের ধারাবিবরণীর ছবি ভাইরাল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৪

ব্রাজিলের সিলভিয়া গ্রেকো। তাঁর ছেলে নিকোলাস দৃষ্টিহীন ও অটিস্টিক। একটি ফুটবল ম্যাচে তিনি ও তাঁর ছেলে গ্যালারিতে বসে রয়েছেন। 

ছেলেটি সাও পাওলোর পামেইরাস দলকে সমর্থন করছে। ছেলেটি দৃষ্টিহীন হওয়ায় গোটা ম্যাচের ধারাবিবরণী দেন তার মা। গোটা দুনিয়াকে দেখিয়ে দিলেন এই মাতা-পুত্র। এই ভিডিওটি ভাইরাল হতেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়।  

আরো পড়ুন: রাবির ৭৫ শিক্ষার্থী একসঙ্গে এসআই

গ্রেকোর ফুটবল প্রেম ও নিজের সন্তানের প্রতি ভালোবাসা দেখে মুদ্ধ নেটিজেনরা। মাত্র কদিনে ব্রাজিলে প্রায় সেলিব্রিটির মর্যাদাই পাচ্ছেন তিনি।

ইত্তেফাক/আরকেজি