সরকার গঠনে একমত হয়েছে ইসরায়েলের বিরোধীদলগুলো। নেতানিয়াহুকে হটাতে জোট সরকার গঠন করলো দেশটির বিরোধী ৮ দল। ইসরায়েলের নতুন সরকারের প্রধান হচ্ছেন ইয়ামিনা দলের প্রধান নাফতালি বেনেত।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, ইসরায়েলের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে ডানপন্থী ইয়ামিনা দলের প্রধান বেনেত পরবর্তী ইস্রায়েলি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন এবং লাপিদ বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন
It is official. Israel has a new government. pic.twitter.com/czpzhVIeR5
— Noga Tarnopolsky (@NTarnopolsky) June 2, 2021
টুইটারে এক বিবৃতিতে ইয়ার লাপিদ বলেন, এই সরকার ইসরায়েলি সমাজ কে ঐক্যবদ্ধ করতে বদ্ধপরিকর। নতুন সরকার সবার জন্য কাজ করবে, যারা আমাদের পক্ষে তাদের জন্য যারা আমাদের পক্ষে না তাদের জন্যও।
הודעתי כעת לכבוד נשיא המדינה, ראובן (רובי) ריבלין, כי עלה בידי לסיים בהצלחה את מלאכת הרכבת הממשלה.
— יאיר לפיד - Yair Lapid???? (@yairlapid) June 2, 2021
אני מתחייב, כי הממשלה הזו תעבוד בשירותם של כלל אזרחי ישראל, אלה שהצביעו עבורה ואלו שלא. היא תכבד את מתנגדיה ותעשה ככל שביכולתה לאחד ולחבר בין כל חלקי החברה הישראלית.
দেশটির অতি ডানপন্থী নেতা নেফতালি বেনেতের নেতৃত্বাধীন ইয়ামিনা পার্টির সঙ্গে সেন্ট্রিস্ট পার্টির নেতা ইয়ার ল্যাপিড ঐক্য করার পর এই জোট সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হলো। তবে দেশটির সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সংসদীয় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসতে হবে। এর মধ্য দিয়ে ইসরায়েলে অবসান হতে চলেছে বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন।
ইত্তেফাক/এএইচপি

