ইরাকে মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২০:০৪

ইরাকের আদদিওয়ানিয়া প্রদেশের কাসরুল সুলতান রেস্টুরেন্টের কাছে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে হামলার শিকার হয়েছে। 

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত শনিবার ভোরে ইরাক-কুয়েত সীমান্তে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে রকেট হামলা হয়।

Bomb attack targets US-led coalition convoy in Iraq

তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। সীমান্ত পথে বিভিন্ন কোম্পানির সহযোগিতায় কুয়েত থেকে ইরাকে অস্ত্র নিয়ে আসছে মার্কিন বাহিনী।

 ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি কিছু দিন আগে ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। পার্সটুডে।

ইত্তেফাক/এএইচপি