ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিলেন মুলার

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১০:৪৭

২০১৬ সালের মার্কিন নির্বাচনে 'ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগসাজশ' নিয়ে চলা দীর্ঘ প্রতীক্ষিত তদন্ত প্রতিবেদন শনিবার জমা দিয়েছেন রবার্ট মুলার। এখন ওই প্রতিবেদনের সারসংক্ষেপ তৈরি এবং এর কত অংশ কংগ্রেসকে জানানো হবে তা ঠিক করবেন  অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। খবর বিবিসির। 

তদন্তের বিশেষ কৌঁসুলি নিযুক্ত হওয়ার ২২ মাসের মাথায় এ তদন্ত প্রতিবেদন জমা দিলেন রবার্ট মুলার। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা জানান,  মুলারের প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে আর অভিযোগ তোলার সুপারিশ করা হয়নি। 

তবে ট্রাম্পের সাবেক ছয় সহযোগী ও এবং কয়েক ডজন রুশ নাগরিককে অভিযুক্ত ইতিমধ্যে অভিযুক্ত করেছেন তিনি। 

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ছিল বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল। অভিযোগ, রুশ গোয়েন্দা সংস্থা বিভিন্ন প্রপাগান্ডা ও সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে ট্রাম্পকে জেতানো হয়েছে। 

তবে ট্রাম্পের পক্ষ থেকে এমন অভিযোগের শুরু থেকে উড়িয়ে দেয়া হয়। 

আরো পড়ুন: কলকাতায় ভয়াবহ কালবৈশাখী ঝড়, নিহত ৩

অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকেও এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। 

ইত্তেফাক/এসআর