কোচবিহারে তৃণমূল সমর্থকদের ওপর হামলা

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৯:৫৩

ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই তৃণমূল সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। কোচবিহারের মাথাভাঙায় এই হামলার জন্য দিল্লির ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করেছে তৃণমূল। 

বুধবার রাত বারোটা নাগাদ মাথাভাঙার পচগড়া গ্রাম পঞ্চায়েতের ফকিরকুঠি এলাকায় তৃণমূলের একদল বাইক আরোহী সমর্থকের উপর হামলা করা হয়। অভিযোগ বিজেপি সমর্থকরাই ওই হামলা চালিয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, ওই হামলায় গুরুতর আহত হয়েছেন পঞ্চায়েত প্রধান অতুল দাস। আহত হয়েছেন তৃণমূলের আরও কয়েকজন নেতাকর্মী। এলাকায় বাইক নিয়ে টহল দেওয়ার সময় ওই হামলা হয় বলে অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, লাঠি নিয়ে তাদের কর্মী-সমর্থদের ওপরে চড়াও হয় বিজেপি সমর্থরা।

আরও পড়ুন : রাজধানীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

হামলার ব্যাপারে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ওরা কাল রাতে আমাদের পঞ্চায়েত প্রধানকে মেরেছে। মানুষ এর জবাব দেবে।

ইত্তেফাক/কেআই