লন্ডনের মেয়র ‘একটি দুর্যোগ’ : ট্রাম্প

আপডেট : ১৭ জুন ২০১৯, ০৮:২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডনের মেয়র সাদিক খানকে ‘একটি দুর্যোগ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ট্রাম্প জাতির জন্য সাদিক খানকে অসম্মানজনক বলে মনে করেন। তিনি লন্ডনে সহিংসতার জন্য সাদিক খানকে দায়ী করেন। লন্ডনে ২৪ ঘণ্টায় তিনজন নিহত হওয়ার ঘটনার জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন।

আরো পড়ুন: বিদ্যুৎ নেই পুরো আর্জেন্টিনায়

ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, লন্ডনে নতুন মেয়র দরকার। কারণ তিনি থাকলে লন্ডনের পরিস্থিতি কেবলই খারাপ হবে। তিনি জাতির জন্য অসম্মানের, কারণ তিনি রাজধানীকে ধ্বংস করছেন।-সিএনএন

ইত্তেফাক/এমআর