ইরাকের রাজধানী বাগদাদে একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরও ৩০ জন। খবর আনাদোলু এজেন্সি’র।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বাগদাদের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত ইমাম মাহদি আল মুন্তাধার নামে শিয়া মসজিদটিতে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ক্যাপ্টেন আহমেদ খালাফ আনাদোলু’কে বলেন, অজ্ঞাত এক হামলাকারী বিস্ফোরক বেল্ট পরে এ হামলা চালায়।
তিনি আরো বলেন, হামলার পর অ্যাম্বুলেসযোগে ১০ জনের মরদেহ এবং আহত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়।
আরো পড়ুন: ১৫০ মানুষ মরত তাই ইরানে হামলা করিনি: ট্রাম্প
এ হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।
ইত্তেফাক/এসআর

