প্রেম করায় মেয়েকে হত্যা করে নদীতে ফেলে দিল বাবা-মা

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১০:১১

মেয়ে প্রেম করছে, বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারেনি বাবা-মা। তাই একপর্যায়ে মেয়েকে হত্যা ব্যাগে ভরে নদীতে ফেলে দিয়েছে ওই বাবা-মা। এই ঘটনা ঘটেছে ভারতের মালদায়। খবর  এনডিটিভির। 

ইতিমধ্যে ওই বাবা মাকে গ্রেফতার করেছে পুলিশ।  

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার পশ্চিমবঙ্গের মালদার মাহেন্দ্রতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ওই অভিযুক্ত বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ।  

জানা যায়, ওই মেয়ে নবম শ্রেণির ছাত্রী ছিলেন। অন্য এক গ্রামের একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তার। সেটি কোনভাবেই মেনে নিতে পারছিল না তার বাবা মা। তাই একপর্যায়ে মেয়েকে মেরে ব্যাগে ভরে গঙ্গার নদীতে ফেলে দেয়। 

আরো পড়ুন: ৩৮৩০ কোটি ডলারে বেজোস দম্পতির বিবাহ বিচ্ছেদ

ইতিমধ্যে ওই মেয়ের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার তদন্ত করছে দেশটির পুলিশ। 

ইত্তেফাক/এসআর