ছুটির হোমওয়ার্কের খাতা জমা দিতে বলেছিলেন স্কুলের শিক্ষিকা। এর জেরে ধারালো ছুরি দিয়ে শিক্ষিকাকে উপর্যুপরি কুপিয়েছে একাদশ শ্রেণির এক ছাত্র। সোমবার এই ঘটনা ঘটেছে ভারতে। খবর ইন্ডিয়া টুডের।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, হরিয়ানার সোনপতের ভিগান গ্রামে শ্রী রামকৃষ্ণ স্কুল একমাসের গ্রীষ্মকালীন ছুটির পর সোমবার খোলে।
সেদিন একাদশ ছাত্রদের থেকে হোমওয়ার্কের খাতা সংগ্রহ করছিলেন ওই স্কুলের ৪৫ বছরের ইংরেজির শিক্ষিকা মুকেশ কুমারী।এসময় এক ছাত্রের থেকে হোমওয়ার্কের খাতা চাওয়ায় সে ধারালো অস্ত্র বের করে শিক্ষিকাকে কোপাতে থাকে বলে অভিযোগ ওঠে।
খবরে বলা হয়েছে, কোনওক্রমে সেই ছাত্রের কাছ থেকে উদ্ধার করা হয় ওই শিক্ষিকাকে। এরপর ছাত্রটি পালাতে চেষ্টা করলে তাকে ধরে ফেলেন অন্য শিক্ষকরা।
জানা যায়, পেটে তিনটি গুরুতর ক্ষত নিয়ে ওই শিক্ষিকাকে প্রথমে একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে রেফার করা হয় খানপুরের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউটে।
সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে আক্রান্ত শিক্ষিকা বলেন, ‘আমি যখন হোমওয়ার্ক বের করতে বললাম, তখন ওই ছাত্র ব্যাগ থেকে একটা ছুরি বের করে আমায় অনেকবার কোপয়। ও কখনও হোমওয়ার্ক করে না।’
আরো পড়ুন: ওয়াশিংটন ডিসিতে আকষ্মিক বন্যা, হোয়াইট হাউজে পানি
পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবরে বলা হয়েছে।
ইত্তেফাক/এসআর
