হংকংয়ের রাস্তায় ফের নেমেছেন গণতন্ত্রপন্থিরা। গতকাল রবিবার বিক্ষোভকারীরা চীনের পিপলস লিবারেশন আর্মি ঘাঁটির বাইরে বিক্ষোভ করেন গণতন্ত্রপন্থিরা। তারা পুলিশ এবং সরকারি অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। পুলিশ পালটা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস এবং গরম পানি নিক্ষেপ করে। গণতন্ত্রপন্থিরা হংকংয়ের স্বাধীনতার জন্য ব্রিটেনের হস্তক্ষেপ কামনা করেন। খবর বিবিসির।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভকারীরা হারকোর্ট রোড দখল করে রেখেছেন। তারা সরকারি অফিস ভাঙচুর করছেন এবং পুলিশের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন। তারা চীনের পতাকাও পু
ড়িয়ে ফেলেন। এর আগে ব্রিটেনের কনস্যুলেট অফিসের দিকে বিক্ষোভ করেন গণতন্ত্রপন্থিরা। তারা চীনকে চাপ প্রয়োগ করতে ব্রিটেনের প্রতি আহ্বান জানান।
প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে তিন মাসের বেশি সময় আগে বিক্ষোভ শুরু হয়। এই দাবি মেনে নিলেও আরো চারটি দাবি মানতে আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা। চীন সেনাবাহিনীকে সীমান্তে সতর্ক অবস্থায় রেখেছে।
ইত্তেফাক/এসআর

