পেরুতে বাস দুর্ঘটনা, নিহত ২৩

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১২:১৯

পেরুর পার্বত্য কাসকো অঞ্চলের খাড়া রাস্তা থেকে মঙ্গলবার গিরিখাতে ছিটকে পড়েছে এক বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। দেশটির স্থানীয় পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।    

বাস চালক কেন গাড়িটি নিয়ে রাস্তার কিনারায় যায়, পুলিশ তা খতিয়ে দেখছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।  

মারকাপাতা থানার পুলিশ কর্মকর্তা আলভারো মেন্দজা এএফপি’কে বলেন, বাসটি আমাজন রেইন ফরেস্ট সিটি পুয়ের্তো মালদোনাদো থেকে পার্বত্য কাসকো নগরী যাওয়ার পথে মঙ্গলবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল। 

মেন্দজা বলেন, ‘হতাহতদের থেঁতলানো-মোচড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। বৈরি আবহাওয়ার কারণে তাদেরকে উদ্ধার করা ছিল একটি কঠিন কাজ।’

আরো পড়ুন: অবরুদ্ধ কাশ্মীর, দু’মাসে ১৪৪ শিশুকে আটক

উল্লেখ্য, দূর্বল ব্যবস্থাপনা ও দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে পেরুতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে।

ইত্তেফাক/এসআর