এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২০:০০

আম আঁটির ভেঁপু

­— বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮৯২                     (খ) ১৮৯৩          

(গ) ১৮৯৪                    (ঘ) ১৯৮৫

২। বিভূতিভূষণ কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

(ক) মুরারিপুর       (খ)  কাঁঠালতলা               (গ) তাম্বুলখানা      (ঘ) বনগ্রাম

৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?

(ক) মৃণালিনী হক                                       (খ) মৃণালিনী রাণী

(গ) মৃণালিনী বন্দ্যোপাধ্যায়                          (ঘ) মৃণালিনী দেবী

৪। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন?

(ক) কলকাতা রিপন কলেজ                          (খ) জগন্নাথ কলেজ

(গ) ঢাকা কলেজ                                        (ঘ) দেবপুর কলেজ

৫। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন পর্যায়ে শিক্ষকতা করেন?

(ক) স্কুল                (খ) কলেজ                   

(গ) বিশ্ববিদ্যালয়     (ঘ) একাডেমী

৬। শরত্চন্দ্রের পর বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক কে?

(ক) কাজী নজরুল ইসলাম                          

(খ) হুমায়ুন আহমেদ

(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়                      (ঘ) আবু ইসহাক

৭। ‘পথের পাঁচালী’ কোন ধরনের রচনা?

(ক) নাটক                      (খ) গল্প

(গ) উপন্যাস                  (ঘ) প্রবন্ধ

৮। দুর্গার হাতে কী ছিল?

(ক) আম    

(খ) তেঁতুল   

(গ) নারিকেলের মালা

(ঘ) টিনের বাটি

৯। দুর্গার হাতে নারিকেলের মালায় কী ছিল?

(ক) নারিকেল                 (খ) আম                (গ) জাম             (ঘ) লিচু

১০। অপু তার খেলনাগুলো লুকিয়ে রাখে কেন?

(ক) ভয়ে                (খ) ইচ্ছে করে              

(গ) চুরির ভয়ে                                          (ঘ) বন্ধুদের না দেওয়ার জন্য

১১। দুর্গা কাঁঠাল তলায় দাঁড়িয়ে অপুকে ডাকছিল কেন?

(ক) মায়ের খোঁজ নিতে    

(খ) তেল-নুন আনার জন্য

(গ) আম খাওয়ার জন্য     

(ঘ) খেলা করার জন্য

১২। দুর্গার ডাক শুনে অপু কড়িগুলো লুকিয়ে ফেলল কেন?

(ক) না দেওয়ার জন্য      

(খ) ভয়ে

(গ) হিংসা করে

(ঘ) মায়ের জন্য

১৩। দুর্গা অপুর কাছে মায়ের ঘাট থেকে আসার কথা জানতে  চাইলো কেন?

(ক) রান্নার জন্য

(খ) আম খাওয়ার জন্য

(গ) ভাত খাওয়ার জন্য    

(ঘ) তেঁতুল খাওয়ার জন্য

১৪।   ‘রোয়াক’ শব্দের অর্থ কী?

(ক) উঠান                      (খ) ঘর

(গ) মাঠ                        (ঘ) বারান্দা

১৫।   অপু তেল ও নুন আনতে চাইল না কেন?

(ক) রাগ করে

(খ) ঠাঁই পাবে না বলে

(গ) মায়ের কারণে          

(ঘ) কথা না শোনার কারণে

১৬।   তেলের ভাঁড় ছুলে মা মারবে কেন?

(ক) না জানানোর কারণে 

(খ) কুসংস্কারের কারণে

(গ) অপচয়ের কারণে      

(ঘ) কথা না শোনার কারণে

১৭।   অপু ছোট টিনের বাক্সটি খুলল যে কারণে-

i. খেলার জন্য               

ii. ভেঁপু বাঁশির জন্য     

iii. মাটির পুতুলের জন্য

নিচের কোনটি সঠিক?

(ক) i                (খ) ii

(গ) i ও ii       (ঘ) ii ও iii

১৮।   অপু দুর্গার ডাক শুনে তার খেলনাগুলো লুকিয়ে ফেলল-

i. আতঙ্কে                      ii.  ভয়ে     iii. না দেখানোর জন্যে

নিচের কোনটি সঠিক?

(ক) i (খ) ii

(গ) i ও ii(ঘ) ii ও iii

 

উত্তর আগামীকাল তোমরা এর উত্তর

বের করার চেষ্টা কর।