বাণিজ্য প্রসারে রাশিয়া এবার নজর দিয়েছে আফ্রিকায়। আগামী সপ্তাহে আফ্রিকান নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষজ্ঞরা মনে করছেন, আফ্রিকার ক্রমবর্ধমান অর্থনীতিতে প্রসার বাড়ানোর লক্ষ্যে রয়েছে মস্কো। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এ প্রথম আফ্রিকার সঙ্গে এতো বড়ো সম্মেলন করতে যাচ্ছে রাশিয়া। আসলে পাঁচ বছরের পশ্চিমা নিষেধাজ্ঞার পরে অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়ায় রাশিয়া নতুন ব্যাবসায়িক অংশীদার খুঁজে পেতে উদগ্রীব। আফ্রিকার হীরা ও অস্ত্র থেকে শুরু করে পারমাণবিক বিদ্যুত্, তেল সবকিছু নিয়েই রাশিয়ার আগ্রহ বাড়ছে।
