কিশোরগঞ্জ জেলা উদীচীর ১০ম জেলা সম্মেলন

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০৭

কিশোরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কিশোরগঞ্জ জেলা সংসদের ১০ম জেলা সম্মেলন উপলক্ষ্যে শুক্রবার শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে শিক্ষাবিদ অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল এবং প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আ. ছালাম রিপন, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার রতন, সংসদ বিষয়ক সম্পাদক কংকন নাগ প্রমুখ।