সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের মহিদীপুরে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনায় গুরুতর আহত বৃদ্ধা ফাতেমা বেগম (৭০) শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। পরে খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ শুক্রবার বেলা ১১টার দিকে মহিদীপুর গ্রামের বাড়ি থেকে তার লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নোয়াখালীর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের নাতি সুফল বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেছে। পরে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ জাফর আহমেদ (৩২), মো. শাহজাহান (৪০) ও ঝানু মিয়া (৩৫) নামে তিন ভাইকে গ্রেফতার করেছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, বৃদ্ধা ফাতেমার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা মারামারির কথা স্বীকার করেছে।
