বাংলাদেশ-শ্রীলঙ্কার চার দিনের ম্যাচ শুরু আজ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:১৪

শাহীন হাফিজ, বরিশাল অফিস

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আজ শনিবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার চার দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ।

আবহাওয়া অনুকূলে থাকলে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাড়ে ৯টায় শুরু হবে দুদলের ব্যাটে বলের লড়াই। গতকাল শুক্রবার বিকেলে স্টেডিয়ামের সম্মেলন কক্ষে যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ট্রফি উন্মোচন করা হয়।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম অজিয়র রহমান, বিসিবির পরিচালক আলমগীর খান আলো, বাংলাদেশ দলের অধিনায়ক অমিত হাসান, শ্রীলঙ্কা দলের অধিনায়ক নিপুণ ফার্নানডো, উভয় দলের ম্যানেজার, বিসিবির কর্মকর্তাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।