টাঙ্গাইল জেলার কালিহাতী থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে উপজেলার বল্লা বাজার এলাকা থেকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মো. ইউসুফ আলী। তার বয়স আনুমানিক ২৮-৩০ বছর।
ঘটনায় জানা যায়, গত কয়েকদিন যাবৎ অপরিচিত ঐ যুবককে এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়দের মনে সন্দেহ হলে তারা কালিহাতী থানায় খবর দেন। পরে কালিহাতী থানা পুলিশ তাকে আটক করে।
আরও পড়ুন: নিখোঁজের ১৬ দিন পর নারীর গলিত লাশ উদ্ধার
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৫ দিন আগে ২০ জনের একটি দল রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন অংশে আশ্রয় নেন বলে যুবকটি জানান। আইনি প্রক্রিয়া শেষে আটককৃত যুবককে ক্যাম্পে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
ইত্তেফাক/কেকে
