জাতীয় প্রেসক্লাবের সভাপতি, চাঁদপুর-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী মুহাম্মদ শফিকুর রহমান বলেছেন, গত ১০ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন বড় চ্যালেঞ্জিং। কারণ, এ দেশের গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত থাকবে কি না, এ দেশ সন্ত্রাস, জঙ্গিবাদে পরিণত হবে কি না, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি থাকবে কিনা? এ সব প্রশ্নের সব উত্তর পাওয়া যাবে ৩০ ডিসেম্বরের নির্বাচনে।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার চাঁদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
চাঁদপুর প্রেসক্লাব সভপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে আরো রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
