রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্সে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ৪৮ জন প্রতিবন্ধীর মাঝে বিনা মূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা শীলা রানী পাল, গোলাকান্দা ইউপি মেম্বার রফিকুল ইসলাম, ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাসান আসকারী, দাউদপুর ইউপি মহিলা মেম্বার শাহিন আক্তার বৃষ্টি, গোলাকান্দা মহিলা মেম্বার লাভলী মানিক, উপজেলা সমাজসেবা অফিসার সোলায়মান, অনির্বাণ প্রতিবন্ধী স্কুলের পরিচালক জয়নাল আবেদীন প্রমুখ —ইত্তেফাক
