মুলারের তদন্তের উত্স নিয়ে তদন্ত শুরু

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০০:৩৮

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে গঠিত রবার্ট মুলারের তদন্তের উেসর বিষয়ে তদন্ত শুরু করেছে বিচার বিভাগ। এ বিষয়ে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। এর আগে মে মাসে তদন্তের পর্যালোচনা শুরু হয়েছিল। কিন্তু এখন ফৌজদারি তদন্ত শুরু হওয়ায় মুলারের তদন্তের তথ্য-উপাত্ত ও সাক্ষ্যে পাওয়া নথি তলব করা হতে পারে। এ সংক্রান্ত প্রথম প্রতিবেদন প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক টাইমসে। মুলারের তদন্তের পর্যালোচনা করছিলেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এবং ফেডারেল প্রসিকিউটর জন ডুরহাম। প্রসিকিউটর সাক্ষী ও সাক্ষ্যে পাওয়া নথিপত্র তলব করতে পারেন। তিনি গ্র্যান্ড জুরিও গঠন করতে পারেন যারা ফৌজদারি অপরাধের অভিযোগ আনতে পারেন। এদিকে যুক্তরাষ্ট্রে এক নারী রুশ এজেন্ট মারিয়া বুটিনা মুক্তি পাচ্ছেন। আজ শনিবার তিনি রাশিয়া পৌছাবেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রের বন্দুক নীতিমালায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন। তার ১৮ মাসের কারাদ্ল হয়েছিল। -সিএনএন ও বিবিসি