যে প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৭:৪৩

  ফারজানা ববি

 

v আপনি ফেসবুকে আছেন জেনেই যখন কেউ নক করে বলে, ‘কীরে ফেসবুকিং করিস নাকি?’

v আপনাকে গোগ্রাসে খেতে দেখেও যখন কেউ দাঁত কেলিয়ে বলবে, ‘ও মা! খাচ্ছিস নাকি?’

v সাত সকালে পার্কে দৌড়াতে দৌড়াতে যখন হাঁপিয়ে উঠে একটু থামলেন, পাশ থেকে একজন যেতে যেতে বলে উঠল, ‘ভাই কী জগিং করছেন?

v শপিংমল থেকে হাতে একগাদা ব্যাগ নিয়ে বের হতেই সামনে আপনার স্বল্পপরিচিত একজন যখন বলে বসবে, ‘এখানে শপিং করতে আসছিলেন নাকি?’

v নিজের ভাব বাড়াতে গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমায় গেলেন ইংলিশ মুভি দেখতে, অথচ ইংলিশ বোঝেন না। তখন হঠাত্ আপনার গার্লফ্রেন্ড বলে বসল, ‘ছবির এই পার্টটুকুর কাহিনি কী বলো তো? কিছু বুঝলাম না।’

v পাবলিক বাসে ঠেলাঠেলির মধ্যে যখন কেউ আপনার পায়ে পুরো শরীরের ভর রাখার পরেও হাসিমুখে বলে, ‘ভাই কি খুব ব্যথা পেয়েছেন?’

v ধরুন আপনি পানিতে ডুবে যাচ্ছেন। তখন পাশ থেকে এক সাংবাদিক চেঁচিয়ে বলে উঠল, ‘ভাই, আপনার অনুভূতি কী?’

ঢাকা বিশ্ববিদ্যালয়