g আবু সাইদ
জুয়া খেল রাতদিন
সারা মাস বছরে,
জুয়া খেলে কুড়িয়েছ
নাম ডাক যশও রে!
জুয়া খেল হাটেঘাটে
ছোটবড় ক্লাবেও,
দেশ বুঝি শুঁড়িখানা?
দেখি হাবেভাবেও।
জুয়া খেল র্যানডম
করো নানা ফুর্তি,
মজে রও পরে নিয়ে
ক্যাসিনোর কুর্তি।
জুয়া খেল ঘরে বসে
খেল অনলাইনে,
ভেবেছিলে কপালটা
থেকে যাবে ডাইনে।
সাঁড়াশি এ অভিযানে
হয়ে গেল চুর দিন,
মেঘে ঢাকা আকাশটা
জুয়াড়ির দুর্দিন।
শেরপুর, বগুড়া
