গাঁটছড়া বাঁধলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। গত বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন সাবিলা ও নেহাল সুনন্দ তাহেরের পরিবারের সদস্যরা। আর তারকার বিয়ে মানেই একঝাঁক অতিথি তারকা। ক্যারিয়ারে কাছের বন্ধু ও সহকর্মীরা উপস্থিত ছিলেন সাবিলার বিয়েতে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সিয়াম ও তার স্ত্রী, শবনম ফারিয়া, সাফা কবির, ফারহানা নিশু, সাদিয়া জাহান প্রভাসহ অনেকে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বড় আয়োজনে সাবিলা নূরের হলুদ সন্ধ্যা করা হয়। নেহালের পারিবারিক আয়োজনে বৌভাত অনুষ্ঠিত হবে আজ।
উল্লেখ্য, সাবিলা নূরের বর নেহাল সুনন্দ তাহের চাঁদপুরের সন্তান। থাকেন ঢাকায়। তিনি পেশায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী।
