নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৩৩

ইত্তেফাক ডেস্ক

নানা আয়োজনে শনিবার উদ্যাপন করা হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বরিশাল :নগরীর সার্কিট হাউজ চত্বরে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে কর্মসূচি উদ্বোধন করেন অতিথিরা। পরে সেখান থেকে থেকে মেট্রো পলিটন পুলিশের উদ্যোগের বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে বঙ্গবন্ধু উদ্যানে কমিউনিটি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি) মীর শহীদুল ইসলাম। বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, র্যাব-৮ কমান্ডিং অফিসার আতিকা ইসলাম ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

রাজশাহী : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উদ্যোগে র্যালি উদ্বোধন করেন অতিরিক্ত আইজি আবুল কাশেম। নগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে র্যালি উদ্বোধন করা হয়।

পরে রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আরএমপি কমিশনার হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, মহানগর পুলিশিং কমিটির সভাপতি প্রফেসর আবদুল খালেক প্রমুখ।

রংপুর : নগরীর ধাপ পুলিশ ফাঁড়িতে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা টিপু মুনসি এমপি। এরপর বর্ণাঢ্য র্যালি বের করা হয়।  র্যালির উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহিদুল ইসলাম, উপপুলিশ কমিশনার (অপরাধ) প্রমুখ।

ময়মনসিংহ : জেলা পুলিশের উদ্যোগে রেঞ্জ কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। র্যালিতে সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান প্রমুখ অংশ নেন।

পিরোজপুর :জেলা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধু চত্বর থেকে বিশাল র্যালি বের হয়। র্যালিটি জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়।

এরপর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সমাজসেবক নজরুল ইসলাম বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইফুদ্দিন, আওয়ামী লীগের জেলা যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।

বরগুনা (দক্ষিণ) :র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।

ঝালকাঠি : শহরের পেট্রোল পাম্প মোড়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি আমির হোসেন আমু। পরে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়।

বগুড়া : শহরের সাতমাথায় বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান। এরপর র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ টিটু মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেথানে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মাদারীপুর :স্থানীয় স্বাধীনতা অঙ্গনে কেক কাটা হয়। পরে নানা পেশার লোকদের সমন্বয়ে র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট: বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল  হোসেন।

রাজবাড়ী :রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে পুলিশের আয়োজনে আহলাদীপুর হাইওয়ে থানা কমপ্লেক্সের সামনে থেকে র্যালি বের করা হয়।

নীলফামারী :থানা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে  জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

নড়াইল :পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

জয়পুরহাট : জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি।

সিরাজগঞ্জ : র্যালি সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে এসে  শেষ হয়।

কুমিল্লা : পুলিশ লাইনস শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন।

সাতক্ষীরা :জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শহরের খুলনা রোড মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শেষে পুলিশ লাইনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা।

ব্রাহ্মণবাড়িয়া :জেলা পুলিশের আয়োজনে শহরের টেংকেরপাড় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি :জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণ থেকে বিভিন্ন গাড়ি ও ট্রাকযোগে র্যালি বের করা হয়। শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

খাগড়াছড়ি :খাগড়াছড়ি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে জেলা শহরের টাউন হল থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।

মৌলভীবাজার :মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)-এর সভাপতিত্বে ও সদর মডেল থানার ওসি (তদন্ত) পরিমল দেবের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান প্রমুখ।

হবিগঞ্জ :সদর থানা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার সভাপতিত্বে ও সদর থানার ওসি মো. মাসুক আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

লক্ষ্মীপুর :লক্ষ্মীপুর জেলা পুলিশ ও কমিউিনিটি পুলিশিং সেলের আয়োজনে সদর মডেল থানার সামনে বেলুন ও পায়রা ডে-এর উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।

নোয়াখালী : জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে জেলা শহর মাইজদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা সদরের এমপি একরামুল করিম চৌধুরী। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

মাগুরা :সরকারি বালক বিদ্যালয় থেকে র্যালি বের হয়ে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। এরপর পুলিশ লাইনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়।

এছাড়া পটুয়াখালীর কলাপাড়া, খুলনার কয়রা ও ডুমুরিয়া, ফরিদপুরের নগরকান্দা ও ভাঙ্গা, কিশোরগঞ্জের হোসেনপুর, চট্টগ্রামের সাতকানিয়া, রাউজান, চন্দনাইশ ও পটিয়া, ফেনীর ছাগলনাইয়া, পাবনার বেড়া ও ঈশ্বরদী, শরীয়তপুরের ভেদরগঞ্জ, টাঙ্গাইলের মির্জাপুর ও গোপালপুর, নরসিংদীর শিবপুর ও পলাশ, শেরপুরের ঝিনাইগাতী, জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ, নেত্রকোনার দুর্গাপুর ও পূর্বধলা, গাইবান্ধার সাঘাটা, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, নওগাঁর বদলগাছী ও নিয়ামতপুর, দিনাজপুরের বিরামপুর, ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলাসহ সারাদেশেই কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়।