মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
মতলব দক্ষিণের নারায়ণপুর ইউনিয়নে গতকাল শনিবার মো. জাহাঙ্গীর (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই জনকে আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ২টার দিকে বাড়ির লোকজন একটি বিকট শব্দ পায়। শব্দ পেয়ে ঘরের বাইরে এসে লিটনের ঘরের পাশে জাহাঙ্গীর আলমের দেহ পড়ে থাকতে দেখে। এ সময় ডাকচিত্কারে আশপাশের লোকজন এসে জড়ো হয়। পরে শনিবার সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় মো. লিটন ও তার স্ত্রী পারুল বেগমকে পুলিশ আটক করে। ওসি স্বপন কুমার আইচ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
