টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা বসতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ সিরাজ নামে এক ব্যক্তিকে আটক করেছে। সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার এম সোহেল রানা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল নিয়ে পৌরসভার মো. সিরাজের (৩১) বসতবাড়ি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবাসহ সিরাজকে আটক করে।
ধৃত সিরাজের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
