জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নির্মিত মরচুয়ারি (মরদেহ সংরক্ষণের জন্য হিমাগার) শুক্রবার উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা অবদান রাখছেন। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান। উন্নয়ন সংস্থা ইউকের চেয়ারম্যান তাহের কামালীর সভাপতিত্বে সেক্রেটারি আব্দুল ওয়াহিদের পরিচালনায় বক্তব্য রাখেন—আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, মন্ত্রীর একান্ত সচিব হুমায়ুন কবির, ইউএনও মাহফুজুল আলম মাসুম, ইউএইচও ডা. মধুসুধন ধর, ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, সংস্থার ট্রেজারার রেজাউর রহমান, মোছাদ্দিক হোসেন কামালী, মো. তছির আলী, অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মো. আব্দুল হাই প্রমুখ।
