কুমিল্লায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৩৮

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ জাহিদ ইকবাল শরীফ (৪১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহিদ ইকবাল শরীফ ঐ বাড়ির ভাড়াটিয়া এবং জেলার চৌদ্দগ্রাম উপজেলার করপাটি গ্রামের মোবারক আলীর ছেলে। সে কুমিল্লা মহানগর যুবলীগের কর্মী বলে জানা গেছে।

শনিবার দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।