শেরপুরের নালিতাবাড়ীতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযুক্ত আজিজুলসহ তারা মা-বাবা ও মামা-চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হল- অভিযুক্ত আজিজুল হক, তার বাবা আলম মিয়া (৪০) মা আছমা বেগম (৩০) মামা দুলাল মিয়া (৪০) ও চাচা নুরুল হক (৪০)।
পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পাশের গ্রাম আন্ধারুপাড়া মামার বাড়ি বেড়াতে যায় শিশুটি। শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি একা নিজ বাড়িতে ফিরছিল। এমনাবস্থায় একই গ্রামের বাসিন্দা আলমের ছেলে আজিজুল (১৯) শিশুটির পথরোধ করে ধান ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলতে শিশুটিকে মানা করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। ঘটনার পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি গেলে লোকজন কারণ জানতে চায়। শিশুটির অবস্থা বেগতিক দেখে দ্রুত তাকে চিকিৎসার জন্য রাতেই শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা বুঝতে পেয়ে ধর্ষক আজিজুলকে পরিবারের লোকজন পালিয়ে যেতে সহায়তা করে। শিশুর বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আজিজুল হকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তের পিতা-মাতা ও মামা-চাচাকে গ্রেফতার করে। সন্ধ্যায় টঙ্গি থানা পুলিশের সহায়তায় টঙ্গী থেকে ধর্ষক আজিজুলকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন: দুই পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল!
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, মামলার প্রধান আসামিসহ মোট পাঁচ আসামিকেই গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে আজ ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
