নারী উদ্যোক্তাদের জন্য গৃহবধূ ডটকম

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:০৫

নারী উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত ই-কমার্স মার্কেটপ্লেস গৃহবধূ ডটকম (grihobodhu.com). গৃহবধূর কর্ণধার সাহেদা তাজনিয়া বলেন, শুধু নারী উদ্যোক্তাদের পণ্য ও সেবা নিয়ে তাদের ই-কমার্স প্ল্যাটফরমটি কাজ করবে। তবে নারী কিংবা পুরুষ যে কেউ গৃহবধূ থেকে পণ্য কিনতে পারবেন। উদ্যোক্তা হিসেবে নারীদের এগিয়ে নিতেই প্ল্যাটফরমটি চালু করেছেন তিনি। গৃহবধূ মার্কেটপ্লেসে শুধু নারী বিক্রেতারা মার্চেন্ট হিসেবে নিবন্ধন করতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে গৃহবধূর মার্চেন্টরা নিজেদের পণ্য নিজেরাই ওয়েবসাইটে সহজেই আপলোড দিতে পারবেন। নারী উদ্যোক্তারা নিজেদের প্রতিষ্ঠানের নামেই এখানে পণ্য বিক্রি করতে পারবেন। তবে গৃহবধূর পণ্য বা সেবা দেশে কিংবা বিদেশ থেকেও সবাই অর্ডার করতে পারবেন। এতে লাইফস্টাইল ও প্রাত্যহিক জীবনযাত্রার রকমারি পণ্য ও সেবা থাকছে। এর মধ্যে ক্যাটাগরি ভিত্তিক পণ্যের তালিকায় থাকছে শাড়ি, গহন, কসমেটিকস, ব্যাগ ও পার্স, পাট ও শতরঞ্জি,  লেদার,  গ্রোসারি ও খাদ্যসামগ্রী, গৃহস্থালি ও কিচেন সামগ্রী,  ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা পণ্য, জুতা ও স্যান্ডেল। আগামী নভেম্বরে গৃহবধূ মার্কেটপ্লেসটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।