ভাণ্ডারিয়ায় দুই মাদকসেবীর জেল-জরিমানা

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪২

ভাণ্ডারিয়ায় হালিম খান ও শামীম নামের দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম এ দণ্ড দেন। এর আগে ভাণ্ডারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের হালিম খান ও একই এলাকার শামীমকে মাদক সেবনরত অবস্থায় আটক করে।

ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, দণ্ডিতদের রবিবার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।