যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪৪

মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ ২১ অক্টোবর ২০১৯ তারিখে যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি  ১৯৮৫ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি প্রাইম ব্যাংক লি. এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি যমুনা ব্যাংক লিমিটেডে এসএভিপি পদে যোগদান করেন। —প্রেস বিজ্ঞপ্তি